কমলনগরে মেঘনার ভাঙ্গন রোধে বিশেষ দোয়া ও মোনাজাত

লক্ষীপুর থেকে | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ০৮:২৩ এএম

কমলনগরে মেঘনার ভাঙ্গন রোধে বিশেষ দোয়া ও মোনাজাত

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর ভাঙ্গন রোধে ভাঙ্গন এলাকায় বিশেষ নামাজ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ভাঙ্গন এলাকার বাসিন্দারা কান্নায় ভেঙ্গে পড়েন। মহান আল্ল্হার কাছে ভাঙ্গন থেকে মুক্তি চেয়েছেন সবাই। পূর্বপুরুষের ভিটে ও কবর রক্ষায় আল্লাহর রহমত কামনা করেন।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কমলনগর উপজেলা চরফলকন ইউনিয়নের লুধুয়া এলাকায় দোয়া ও মোনাজাতে বিপুল সংখ্যাক মানুষ উপস্থিত ছিলেন। কমলনগর-রামগতি বাচাঁও মঞ্চের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এনএফ৭১/আরআর/২০২২





Top