লক্ষ্মীপুরে নবনির্মিত টেনিস কমপ্লেক্সের উদ্বোধন

লক্ষীপুর থেকে | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ০৮:১৬ এএম

লক্ষ্মীপুরে নবনির্মিত টেনিস কমপ্লেক্সের উদ্বোধন

লক্ষ্মীপুরে নবনির্মিত টেনিস কমপ্লেক্সের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

শনিবার (২৩ অক্টোবর) বিকালে অফিসার্স ক্লাব মাঠে এই কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের আর্থিক সহযোগীতায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এই টেনিস কমপ্লেক্স নির্মাণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মাহাফুজ্জামান আশরাফ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন টিপু প্রমুখ।

এনএফ৭১/আরআর/২০২২





Top