বান্দরবানের আরও দুই উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা

রায়হান রাজীব | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ০৫:৪৫ এএম

বান্দরবান

বান্দরবানের রুমা ও রোয়াংছ‌ড়ি‌তে পর্যটক ভ্রম‌ণ নিরুৎসা‌হিত করার পর এবার জেলার আলীকদম ও থানচিতে পর্যটক ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে।

রবিবার (২৩ অ‌ক্টোবর) বিকা‌লে জেলা প্রশাসক (রু‌টিন দা‌য়িত্ব) লুৎফুর রহমান স্বাক্ষ‌রিত জনস্বার্থে প্রকা‌শিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়‌টি জানানো হয়। 

গণ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, জেলার আলীকদম ও থানচিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হ‌বে।

এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২৩ অক্টোবর থে‌কে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ওই দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হ‌য়ে‌ছে।

 

 





Top