দূর্গোৎসব উপলক্ষে লক্ষ্মীপুরে অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরন

লক্ষীপুর থেকে | প্রকাশিত: ১ অক্টোবর ২০২২, ০৮:৩১ এএম

দূর্গোৎসব উপলক্ষে লক্ষ্মীপুরে অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরন

শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে লক্ষ্মীপুরে অসহায় দুইশত পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গনে জেলা মহিলা ঐক্য পরিষদের উদ্দোগে এই বস্ত্র দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সভাপতি এডভোকেট শৈবাল কান্তি সাহা, সাধারন সম্পাদক স্বপন দেবনাথ, জেলা পুজা পরিষদের সম্পাদক স্বপন নাথ, জেলা মহিলা ঐক্য পরিষদের সহ-সভাপতি রূপালী ভৌমিক, সাধারন সম্পাদক ভানু নাগ, যুগ্ম সম্পাদক টুম্পা সাহা প্রমুখ।

এনএফ৭১/আরআর/২০২২





Top