নৌকাডুবিতে নিহত ৬৯ জনের পরিবার পেল ৫৫ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ১২:৪০ এএম
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদীতে নৌকাডুবিতে মারা যাওয়া ৬৯ জনের পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে মৃতদের পরিবারের হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ৫ হাজার টাকা ও দুই বস্তা শুকনো খাবার তুলে দেওয়া হয়।
পঞ্চগড়েরে জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম ও পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।
