কোটালীপাড়ায় শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৩ এএম
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম, ছাত্রলীগ নেতা আবু সাইদ শেখ, শেখ শিপন, শেখ সাদিক, আব্দুল্লাহ শেখ, বিকাশ রায়, ইস্রাফিল বিশ্বাস, রাজু শেখ, শিব সাহা, শামিউল শেখ, হানজেলা চাঁদ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/আরআর/২০২২
