চাঁপাইনবাবগঞ্জে ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জ থেকে | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ০১:১৭ এএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেহেরুল (৩২)  এক ব্যক্তির ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(২১ডিসেম্বর) সকালে গোমস্তাপুর উপজেলার বেগমনগর এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মেহেরুল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাজারামপুর বালুগ্রামের মৃত. কবিরুলের ছেলে। 

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস নিউজফ্ল্যাশ৭১-কে জানান, সোমবার (২১ ডিসেম্বর) সকালে বাড়ির অদুরে একটি আমবাগানে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেহেরুলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। মেহেরুল নাচোল উপজেলার একটি পেয়ারা বাগানে কাজ করত।

এনএফ৭১/এবিআর/২০২০





Top