দোয়ারাবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৭ এএম
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি এনামুল হক খোকন (৫৫) গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকার নরসিংদী মডেল থানার বাসাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। সন্ধ্যায় দোয়ারাবাজার থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতার এনামুল হক খোকন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত. আব্দুল আউয়াল ছেলে।
মামলাসুত্রে জানায়, বুধবার(৩১ আগস্ট) রাত ৮ টার দিকে বাড়ির পাশে ছালেক মিয়ার বসতঘর থেকে টিভির অনুষ্ঠান দেখে বাড়ি আসার সময় বিদ্যুত চলে যায়। এই সময় লম্পট এনামুল হক খোকন নিজের ঘরে যাওয়ার পথে মুখ চেপে ধরে বাড়ির পাশে একটি নির্জন ঝোপে নিয়ে তাকে ধর্ষণ করে ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে স্থানীয় নোয়াপাড়া গ্রামের এনামুল হক খোকনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
দোয়ারাবাজার থানার এস আই মিজানুর রহমান জানান,এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা আসামি এনামুল হক খোকনকে গ্রেপ্তার করেছি। পরে তাঁকে বুধবার সকালে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
এনএফ৭১/আরআর/২০২২
