রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৭ এএম
রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শমসের আলী ও হাসান আলী নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শমসের আলী পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের লোকমান মণ্ডলের ছেলে। হাসান আলী কুষ্টিয়া সদর উপজেলার বাঘিয়া পাড়া এলাকার ওমর আলীর ছেলে।
পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব হোসেন বলেন, ‘রাজবাড়ী থেকে কুষ্টিয়া যাওয়ার পথে ট্রাকচাপায় শমসের আলী নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।’
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ‘মোটরসাইকেলযোগে কুষ্টিয়া থেকে রাজবাড়ী আসছিলেন হাসান আলী। কালুখালী ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে লালন পরিবহনের একটি বাসের চাপায় তার মৃত্যু হয়।’
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: রাজবাড়ী সড়ক দুর্ঘটনা নিহত
