নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিটি পার্শ্ববর্তী খাদে
পিকআপ-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
রায়হান রাজীব | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২, ১২:০২ এএম
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিটি পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়।
নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবাণী গ্রামের মস্তাকিম আলীর ছেলে সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান (৭২), তার স্ত্রী জলি বেগম (৬২) ও জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সোনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮)। নিহত সোনা মিয়া পেশায় রাজমিস্ত্রী। আর লুৎফুর রহমান চারখাই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে সাবেক মেম্বার।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে লুৎফুর ও জলি স্বামী-স্ত্রী। অপরজন রাজমিস্ত্রী। আরেকজন যাত্রীকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
