হিলিতে টিসিবি’র স্বল্প মূল্যের পণ্য বিক্রি শুরু

হিলি থেকে | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২২, ০৪:৩৪ এএম

হিলিতে টিসিবি’র স্বল্প মূল্যের পণ্য বিক্রি শুরু

দিনাজপুরের হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় ফ্যামেলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল, চিনি পেয়ে খুশি নিম্নআয়ের মানুষরা।

মঙ্গলবার (৩০ আগষ্ট) বেলা ১১টায় উপজেলার চারমাথা মোড়ে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর এ আলম।

উপজেলার ১০ হাজার ৫শ ৭১ জনকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ১ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার তেল দেওয়া হচ্ছে।

এনএফ৭১/আরআর/২০২২





Top