গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচন
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২২, ০২:৫১ এএম
গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের (কোটালীপাড়া উপজেলা) সদস্য পদের সম্ভাব্য প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা মোহাম্মদ লাভলু শেখ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার (২৭ আগস্ট) উপজেলা সদরে বসে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন বিশ্বাস, রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস, পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ওলিউল্লাহ হাওলাদারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সম্ভাব্য সদস্য প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ লাভলু শেখ বলেন, নির্বাচনে আমি জয়লাভ করতে পারলে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধসহ শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগের উন্নয়নে কাজ করবো।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এনএফ৭১/আরআর/২০২২
