নিজ বাড়ি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২২, ০৩:২৪ এএম

নিজ বাড়ি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে নিজ বাড়ি থেকে জোসনা কুন্ডু (৬৫) নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

জোসনা কুন্ডু পৌর শহরের হরিবাসর মোড় এলাকার হরিকুন্ডুর স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে নিশিত কুমার কুন্ডুকে (৩২) আটক করা হয়েছে।

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, ‘ওই বৃদ্ধা নিজ বাড়িতে ছেলেকে নিয়ে থাকতের। স্থানীয়রা দুপুরের দিকে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধার ছেলেকে আটক করা হয়েছে।’

এনএফ৭১/আরআর/২০২২





Top