১০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ আগষ্ট ২০২২, ০৩:০৭ এএম

১০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড

বঙ্গোপসাগর মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড।

শনিবার (২০ আগস্ট) ভারতীয় কোস্ট গার্ড এক টুইট বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘আনমল’ বঙ্গোপসাগর থেকে ১০ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে। নিখোঁজ আরও ২ বাংলাদেশি জেলের খোঁজে ভারতীয় কোস্টগার্ড তাদের জাহাজ ও এয়ারক্রাফট দিয়ে অনুসন্ধান চালাচ্ছে।







Top