কোটালীপাড়ার সন্তান হোসনে আরা বেনু ‘মনের জানালার’ বর্ষসেরা লেখক নির্বাচিত
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২২, ০৮:১০ এএম
অনলাইন ভিত্তিক সংগঠন ‘মনের জানালার’ বর্ষসেরা লেখক নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার সন্তান হোসনে আরা বেনু। হোসনে আরা বেনু কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু কলেজের প্রভাষিকা প্রয়াত গুলশান আরা রানীর ছোট বোন।
গত শনিবার রাতে বাংশাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত অনলাইন ভিত্তিক সংগঠন ‘মনের জানালার’ ২য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেন।
এ সময় নগদের পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, চ্যানেল আইর বার্তা সম্পাদক সাকিলা জেসমিনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/আরআর/২০২২
