বঙ্গমাতার ৯২ তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে গাছের চারা ও নগদ অর্থ বিতরন
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২২, ০৩:৫১ এএম
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মদিন উপলক্ষে গাছের চারা ও নগদ অর্থ বিতরন করা হয়।
আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে জনতার মঞ্চে ফলজ, বনজ ও ঔষধী গাছের প্রায় ৫০০ চারা ও নগদ ৫০০ টাকা করে বিতরন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটোয়ারী, এড. জহির উদ্দিন বাবর প্রমুখ। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বিষয়: লক্ষ্মীপুর বঙ্গমাতা
