নিকলী হাওরে গোসলে নেমে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ০২:১৩ এএম
কিশোরগঞ্জের নিকলীতে হাওরে গোসলে নেমে আকাশ (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২) সকালে উপজেলা সদরের কুর্শা হাওরে এ ঘটনা ঘটে। আকাশ মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রাজদি গ্রামের রেজাউল করিমের ছেলে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার হাওরে ঘুরতে আসেন তিন বন্ধু আকাশ (২৩), তুহিন (২৫) ও হাসিব (২৬)। সকাল ৯টার দিকে কুর্শা বেড়িবাঁধ এলাকায় গোসলে নেমে পানিতে তলিয়ে যান আকাশ। তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যান তুহিন ও হাসিব।
খবর পেয়ে স্থানীয়রা নিকলী ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ সময় ডাক্তার আকাশকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আবুজর গিফারী বলেন, খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এর আগেই নিকলী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: নিকলী হাওর কিশোরগঞ্জ যুবক মৃত্যু
