কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইয়েলো-বেলিড সি স্নেক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ০৩:৩১ এএম
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি ইয়েলো-বেলিড সি স্নেকের দেখা মিলেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা সাপটি উদ্ধার করেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, গভীর সমুদ্র থেকে ঢেউয়ের তোড়ে ১ ফুট দৈর্ঘ্যের ওই সাপটি ভেসে এসেছে। তবে সাপটি ছিল মৃত। ঠিক কী কারণে এটি মারা গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। সাপটি নিরাপদ স্থানে বালুচাপা দেওয়া হয়েছে।
ওযার্ল্ড ফিশের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা ৪র্থতম বিষধর সাপ। এ সাপ সচরাচর দেখা যায় না। এটি সংরক্ষণের চেষ্টা চলছে।
উল্লেখ্য, চলতি বছরের ১০ জুন কুয়াকাটা সমুদ্র সৈকতে আরও একটি জীবিত ইয়েলো-বেলিড সি স্নেক ভেসে আসে।
এনএফ৭১/আরআর/২০২২
