গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ০২:২৭ এএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে আবু তালেব মোল্লা (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব মোল্লা ওই গ্রামের ইসহাক মোল্লার ছেলে।
রাজবাড়ি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেললাইন পার হওয়ার সময় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: গোপালগঞ্জ ট্রেনে কাটা মৃত্যু
