লক্ষ্মীপুরে কেক কেটা ও আলোচনা সভার মধ্য দিয়ে আ' লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
লক্ষীপুর থেকে | প্রকাশিত: ২৪ জুন ২০২২, ০৮:২২ এএম
কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১২ টায় দলীয় কার্যালয়ে এই কর্মসূচী পালন করে জেলা আওয়ামীলীগ। জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিজানুর রহমান, ইসমাইল হোসেন( মন্ত্রী), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম, সদর থানা আওয়ামীলীগের সভাপতি কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটোয়ারী, এডভোকেট জহির উদ্দিন বাবর প্রমুখ।
এনএফ৭১১/আরআর/২০২২
বিষয়: কেক লক্ষ্মীপুর প্রতিষ্ঠা বার্ষিকী
