লক্ষ্মীপুরে যুবলীগ নেতা শেখ জামাল রিপনের উদ্দ্যোগে বৃক্ষ রোপন
লক্ষীপুর থেকে | প্রকাশিত: ২১ জুন ২০২২, ০৮:২২ এএম
‘যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনা অনুযায়ী মুজিব বর্ষে’র কর্মসূচির অংশ হিসেবে ‘গাছ লাগাই, জীবন বাঁচাই’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে গাছ লাগানো কর্মসূচী পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জামাল রিপনের বক্তিগত উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়।
সোমবার (২০ জুন) বেলা ১২ টায় লক্ষ্মীপুর সরকারী কলেজ প্রাঙ্গনে শতাধিক বনজ, ফলদ, ঔষধি বৃক্ষ রোপন করা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় যুবলীগ ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ জামাল রিপন বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আমরা বৃক্ষরোপন করছি। আগামীতে সুন্দর এবং সবুজ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই কর্মসূচি মাইলফলক হয়ে থাকবে।
এনএফ৭১/আরআর/২০২২
