হিলিতে মাদকসহ অটক ১
দিনাজপুর থেকে | প্রকাশিত: ৮ জুন ২০২২, ০৮:২৪ এএম
হিলিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কৌশলে শরীরে লুকানো অবস্থায় ১৫ (পনের) বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃ আসাদুজ্জামান (৫০) কে আটক করেছে থানা পুলিশ।
আটক আসাদুজ্জামান পিতা মৃত আবু বক্কর ওরফে ভাদু শেখ মাতা মোছাঃ রাশেদা বেগমের ছেলে। সোমবার (৬জুন) সন্ধ্যা ৬টায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ ও তথ্যের ভিত্তিতে হিলি বাজারসংলগ্ন জনৈক এ ক এম শরিফুল ইসলাম এর বাসার সামনে পাকা রাস্তার উপর আসাদুজ্জামানের শরীরে লুকানো অবস্থায় ১৫ (পনের) বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে হাতনোতে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুকরে বিধি মোতাবেক বিজ্ঞ আদালত দিনাজপুরে প্রেরণ করা হবে।
এনএফ৭১/আরআর/২০২২
