পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
দিনাজপুর থেকে | প্রকাশিত: ২৮ মে ২০২২, ০৮:০১ এএম
দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইশা (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষ¥নপুর পাঠানপাড়া গ্রামের মনার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার সকাল ১১টার দিকে চাল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-১৫৯০) সৈয়দপুর থেকে পার্বতীপুরের দিকে আসছিলো। ট্রাকটি পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের কেশরভাঙ্গা মোড়ের নিকট পথচারী ইশা কে চাপা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি আটক করছে। নিহত ইশা সকালে বাড়ি থেকে বেলাইচন্ডী ইউনিয়নে তার নানী বাড়িতে যাচ্ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।
পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় আধা ঘন্টা পর পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।
এনএফ৭১/আরআর/২০২২
