সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ১৪ মে ২০২২, ০১:১৬ এএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের (আনুমানিক ৩৮) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক আহম্মদ সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত এক বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে সড়কে পড়েছিলেন ওই যুবক।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছিল। পরে রাত সাড়ে ১২টার পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাদিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে উন্নত চিকিৎসার জন্য চমেকে আনা হয়েছিল। রাত ২টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: চট্টগ্রাম সড়ক দুর্ঘটনা সীতাকুণ্ড
