বিরামপুরে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
বিরামপুর থেকে | প্রকাশিত: ৬ মে ২০২২, ১২:৪৬ এএম
দিনাজপুরের বিরামপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পুরুষ (৪০) এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (৫মে) বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলার পলাশবাড়ি রেলগুমটি এলাকায় এ ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করেন। রেলওয়ে পুলিশের হিলি ফাড়িঁর কর্মকর্তা এস আই কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেন যাচ্ছিল। নিহত ব্যক্তি পলাশবাড়ি মোড়ে একটি পানদোকানে পান খেয়ে রেললাইন অতিক্রম করার সময় দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়েন।
রেলওয়ে পুলিশের হিলি ফাড়িঁর কর্মকর্তা এস আই কায়কোবাদ জানান,কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনের কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারাগেছেন এমন সংবাদে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো জানাযায়নি।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: বিরামপুর
