ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া থেকে | প্রকাশিত: ৫ মে ২০২২, ০১:৪৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস চাপায় জাহনারা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ মে) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহনারা বেগম সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকার রজব আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী তাপসিয়া পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশে ওই মহিলা পথচারীকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাব্বির আহমেদ বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই মহিলার মৃত্যু হয়েছে।’

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএফ৭১/এমএ/২০২২

 





Top