দুই মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা

Md. Rafiqul Islam | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ০৩:৫৯ এএম

দুই মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা

বাগেরহাটের ফকিরহাটে পৃথক অভিযানে দুই মাদকসেবীকে ১০দিন করে কারাদণ্ড ও পাঁচশত টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে উপজেলার মাসকাটা এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে মো. ফারুক শেখ (৪৯) কে ২০০ গ্রাম গাজা ও মাদক সেবনের উপকরণসহ আটক করে।

অপরদিকে একই দিন বেলা সাড়ে ১১টায় শুভদিয়া এলাকার মুস্তাইন শেখের ছেলে দ্বীন মোহম্মদ শেখ (৩৮) কে ১৫০ গ্রাম গাজাসহ আটক করা হয়। আটক উভয়কে ১০দিন বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদার।

এসময় পৃথক অভিযানে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মূখার্জী ও উপ-পরিদর্শক মো. সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরআর/২০২২





Top