টানা ১২ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

দিনাজপুর থেকে | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ০৮:০০ এএম

টানা ১২ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

দীর্ঘ ১২ দিন পর হিলি বন্দরে এসেছে আমদানিকরা ভারতীয় পেঁয়াজের ট্রাক ।

সোমবার (১১ এপ্রিল) দুপুর দেড়টায় আমদানি কৃত পেঁয়াজ বোঝাই ভারতীয় একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে আমদানি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পেঁয়াজ আমদানিকারক নুর আলম বাবু।

হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর আলম বাবু বলেন,ভারত থেকে দীর্ঘ ১২ দিন বন্ধ থাকার পর আজ১১ এপ্রিল থেকে আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সর্বশেষ গত ২৯শে মার্চ এই বন্দরে পেঁয়াজ আমদানি হয়েছিলো তারপর লোকসানের আশঙ্কায় হিলি স্থল বন্দর দিয়ে কোন পেঁয়াজ আমদানি হয়নি। আমদানি স্বাভাবিক হবার ফলে বাজারে পণ্যটির দাম স্বাভাবিক থাকবে।

এনএফ৭১/আরআর/২০২২





Top