পার্বতীপুরে মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার
দিনাজপুর থেকে | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ০৭:৫৪ এএম
দিনাজপুরের পার্বতীপুরে শহরে এক অজ্ঞাতনামা মহিলার অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করেছে।
শনিবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের দক্ষিনপাড়া মহল্লার সাবেক মনিরিয়া উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদের মিম্বারের পিছনে হেলান দেয়া অবস্থায় অজ্ঞাতনামা মহিলা (৫০) এর অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করে। পার্বতীপুর মডেল থানার ওসি ইমাম জাফর জানান, এলাকায় দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ধারনা করা হচ্ছে লাশটি কিছুদিন আগের। নিহত পাগলী মহিলাটি এলাকায় ঘোরাঘুরি করতো। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) সকালে ময়না তদন্তের জন্য লাশটি দিনাজপুর মর্গে পাঠায় পুলিশ।
এনএফ৭১/আরআর/২০২২
