ফকিরহাটে ঐতিহ্যবাহী মানসা কালীমন্দিরে ভক্তের ঢল
বাগেরহাট থেকে | প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ০৮:২৬ এএম
বাগেরহাটের ফকিরহাটে সুপ্রাচীন ও প্রসিদ্ধ মানসা কালি মন্দিরের ৪৯তম পুণঃ প্রতিষ্ঠা বার্ষিকীতে ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এ উপলক্ষে মন্দির সেবা সমিতির উদ্যোগে শনিবার ও রবিবার ২দিন ব্যাপী ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান সহ গ্রামীণ মেলার আয়োজন করা হয়।
প্রতি বছরের মতো এবারো মেলায় হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতি দেখা গেছে। দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে ব্যবসায়ীরা এসে মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে।
প্রাচীন মানসা কালী মন্দির প্রতিষ্ঠার সন তারিখ জানা না গেলেও, মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী কর্তৃক মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়। স্বাধীনতার পরে এক ধর্ণাঢ্য ব্যাক্তির সহায়তায় এই মন্দিরটি পুণঃ নির্মিত হয়। সেই সময় থেকে প্রতি বছর ১১ই চৈত্র মন্দিরটির প্রতিষ্ঠা বার্ষিকী ও কালী পূঁজা উপলক্ষে এখানে অনুষ্ঠিত হয়ে আসছে গ্রামীন মেলা।
এবারে ৪৯ তম পুনঃ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতিতে মানসা কালীবাড়ি ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। আগত দর্শনার্থীদের পার্শ্ববর্তি বিদ্যালয়ের মাঠে সারিবদ্ধ ভাবে বসিয়ে বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়।
গ্রামীণ মেলা ও ধর্মীয় উৎসব চলাকালীর সময়ে পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো, রেজাউল করিম ফকির, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈনিক নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনেরা। এসময উপস্থিত ছিলেন মানসা কালী মন্দিরের সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল, সাধারন সম্পাদক বাবলু আশ সহ মন্দিরের সদস্যবৃন্দ।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: ফকিরহাট মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী
