৫১ তম স্বাধীনতা দিবসে বিএসএফ’কে মিষ্টি উপহার দিলো বিজিবি
হিলি থেকে | প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ০১:৩৬ এএম
মহান স্বাধীনতার ৫১ বছর ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি চেকপোষ্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানালেন বিজিবি হিলি কোম্পানী কমান্ডার।
শনিবার (২৬ মার্চ) বেলা ১২টায় দিনাজপুরের হিলি চেকপোষ্ট শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিলি চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার ইয়াসিন আলী স্বাধীনতার ৫১ বছর উপলক্ষে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ১৮০ কোম্পানি কমান্ডার দেবেন্দ্র সিংকে মিষ্টি উপহারের মাধ্যমে শুভেচ্ছা জানান।
বিজিবির হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইয়াছিন আলী জানান, অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে দুই দেশের বাহিনী নিজ নিজ দেশের পক্ষে দায়িত্ব পালন করছে। বাংলাদেশের ৫১ তম স্বাধীনতা দিবসের আনন্দ ভাগাভাগি করে নিতে এ আয়োজন।
এনএফ৭১/এমএ/২০২২
