লক্ষ্মীপুরে রমজান উপলক্ষে ফ্যামেলী কার্ডে ভর্তূকি মূল্যে টিসিবির পণ্য

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ০২:৫৮ এএম

লক্ষ্মীপুরে রমজান উপলক্ষে ফ্যামেলী কার্ডে ভর্তূকি মূল্যে টিসিবির পণ্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে ফ্যামেলী কার্ডের মাধ্যমে পৌর এলাকার প্রায় ৯ হাজার নিন্ম আয়ের পরিবারকে ভর্তূকি মূল্যে টিসিবির পণ্য দেয়া হয়েছে।

রবিবার (২০ মার্চ) সকালে ৬ নং ওয়ার্ডে মেয়রের বাসভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ। পৌর মেয়র মোজাম্মেল হায়দর মাসুম ভূইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এইচ এম কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা মাহবুবর রহমান।

উদ্ধোধন শেষে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন ট্যাগ অফিসারের নেতৃত্বে কার্ডধারী প্রত্যেক সুবিধাভোগীর মাঝে এসব পণ্য দেয়া হয়েছে। একই সাথে রায়পুর, রামগতি, কমলনগর ও রামগঞ্জেও এসব টিসিবির পণ্য ভর্তূকি মূল্যে বিক্রি করা হয়।

এনএফ৭১/এমএ/২০২২





Top