পোশাক কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ০৭:৫৩ এএম

পোশাক কারখানায় ভয়াবহ আগুন

সাভারে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ‘প্যাকজার’ নামে ওই কারখানায় আগুন লাগে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাজীব বলেন, ‘আমাদের স্টেশন থেকে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিক আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।’

এনএফ৭১/আরআর/২০২২





Top