কুমিল্লায় তিন স্কুলছাত্রীর মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক
কুমিল্লা থেকে | প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ১২:৫৭ এএম
কুমিল্লার বিজয়পুরে স্কুলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (৯ মার্চ) মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় অর্থমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় স্কুলে যাওয়ার পথে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এই তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: কুমিল্লা অর্থমন্ত্রী
