ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানচাপায় নিহতের সংখ্যা ৪
ব্রাহ্মণবাড়িয়া থেকে | প্রকাশিত: ২ মার্চ ২০২২, ১১:১২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় বুধবার (২ মার্চ) সকালে কাভার্ড ভ্যানচাপা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জন এ দাঁড়িয়েছে।
ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হওয়ার পর জেলা সদর হাসপাতালে একজন ও ঢাকায় নেওয়ার পথে আরেকজন মারা যান।
ঘটনাস্থলে নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২)। জেলা সদর হাসপাতালে মারা যান হোসনে আরা বেগম (৪৮) ও ঢাকায় নেওয়ার পথে মারা যান ইব্রাহিমপুর গ্রামের ফরিদ মিয়া (৪২)।
এনএফ৭১/এমএ/২০২২
