চোখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ০২:২৪ এএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ধর্ষণের ঘটনার বিচার দাবিতে এবং আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে আন্দোলন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চোখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ জানান শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ড দেখা যায়। এর আগে দিনের শুরুতে সকালে জাতীয় সংগীত গেয়ে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি শুরু করেন। পরে সংবাদ সম্মেলন ও শিক্ষক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, চারটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতক্ষণ আমাদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা না দেবেন ততক্ষণ আমরা নিরাপদ না। যেখানে জীবনের নিরাপত্তা নেই, সেখানে পড়াশোনা করবো কিভাবে?
এনএফ৭১/এনজেএ/২০২২
