আন্তর্জাতিক নৌমহড়ায় অংশ নিচ্ছে যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক

বাগেরহাট থেকে | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ০৩:০০ এএম

আন্তর্জাতিক নৌমহড়ায় অংশ নিচ্ছে যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক

আন্তর্জাতিক নৌমহড়ায় অংশ নিতে বাগেরহাটের মোংলা থেকে যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’ ছেড়ে গেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় দিগরাজস্থ নৌঘাঁটি থেকে যুদ্ধজাহাজটি ছেড়ে যায়।

এ সময় খুলনা নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিক বিদায় জানান। এছাড়া আরও উপস্থিত ছিলেন- নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, যুদ্ধজাহাজ ওমর ফারুকের গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা।

মোংলা নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশাররফ হোসেন বলেন, ভারতের বিশাখাপত্তনমে আগামী ৪ মার্চ আটদিন আন্তর্জাতিক নৌমহড়ায় সফরে থাকবে জাহাজটি। যুদ্ধজাহাজ ওমর ফারুকের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভুঁঞায়ার নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ ২৮৪ জন নৌসেনা এ মহড়ায় অংশ নিয়েছেন।

আন্তর্জাতিক এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬টি দেশের নৌবাহিনী অংশ নিচ্ছে বলেও জানান তিনি।

এনএফ৭১/এনজেএ/২০২২





Top