কুমিল্লায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কুমিল্লা থেকে | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ০৯:৪১ পিএম
কুমিল্লায় ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত আটেরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টায় জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর। তিনি জানান, নিহতরা সবাই পুরুষ। নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। মরদেহ থানায় রয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২২
