চট্টগ্রামে একদিনে করোনা শনাক্ত ২১৭ জনের
চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২২, ০২:১১ এএম
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করের করোনা শনাক্ত হয়েছে আরও ২১৭ জনের। তবে এ সময় করোনায় কেউ মারা যায়নি। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জানা গেছে, চট্টগ্রামের ১০টি ল্যাবে ৩ হাজার ১২৩টি নমুনা পরীক্ষা করে ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১১ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১০৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। উপজেলার মধ্যে গত ২৪ ঘণ্টায় লোহাগাড়ায় ৪, সাতকানিয়ায় ৯, বাঁশখালীতে ৫, আনোয়ারায় ৪, চন্দনাইশে ১১, পটিয়া ১১, বোয়ালখালীতে ৮, রাঙ্গুনিয়ায় ৮, রাউজানে ৭, ফটিকছড়িতে ৯, হাটহাজারীতে ১২, সীতাকুণ্ডে ৬, মিরসরাইয়ে ১১ ও সন্দ্বীপ উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৫৪২ জনের। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯০ হাজার ৬১১ জন। বিভিন্ন উপজেলার ৩৩ হাজার ৯৩১ জন। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬০ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: চট্টগ্রাম করোনাভাইরাস
