ইউপিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৫২ এএম
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে শেষ হয়েছে ভোটগ্রহণ। ২০ জেলার ২৪টি উপজেলায় এসব ইউপিতে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এখন চলছে গণনা। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে।
জানা গেছে, সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ২০ জেলার ২৪টি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ হাজার ৮৭৪ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫৭৬ জন। সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী এক হাজার ২৩৬ জন। এ ছাড়াও সাধারণ সদস্য পদে চার হাজার ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সেই সাথে, মোট ভোটকেন্দ্র ১৩৫০টি, ভোটকক্ষ সাত হাজার ৮৫টি। ২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ৫৭ হাজার ৫৮৬ জন, নারী ১১ লাখ ৯৪ হাজার ২২৯ জন। এ ছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: ইউপি নির্বাচন ভোটগ্রহণ
