কোটালীপাড়ায় জুয়া,মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২২, ০৩:২৩ এএম
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জুয়া, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল, সমাজসেবক আবুল বশার হাওলাদার, ইউপি সদস্য আলাউদ্দিন তালুকদার বক্তব্য রাখেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ পরিষদ কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান ও সদস্যদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: গোপালগঞ্জ কোটালীপাড়া
