কোটালীপাড়ায় এতিম ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৪৫ এএম

কোটালীপাড়ায় এতিম ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শতাধিক এতিম ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ষাপাড়া জাগ্রত সংঘ।

শুক্রবার বিকেলে উপজেলার বর্ষাপাড়া গ্রামের নির্মিত সংগঠনটির কার্যালয়ে বসে এসব কম্বল বিতরণ করা হয়। বর্ষাপাড়া জাগ্রত সংঘের সভাপতি রুবেল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় বর্ষাপাড়া জাগ্রত সংঘের সহ-সভাপতি গাজী আলী, জামসেদ বিশ্বাস, সাধারণ সম্পাদক হাবিব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস, এজাজুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মনির বিশ্বাস, মারুফ শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এনএফ৭১/এনজেএ/২০২২





Top