কোটালীপাড়ায় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২২, ০২:১০ এএম
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা পরিষদ। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, লক্ষ্মী সরকার, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ জাকারিয়া, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন।
আরও ছিলেন, মিজানুর রহমান হাওলাদার মানিক, মাজাহারুল আলম পান্না, এডভোকেট বিজন বিশ্বাস, সমর চাঁদ মৃধা খোকন, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, তুষার মধু, রাফেজা বেগম, ভীম চন্দ্র বাগচী, চৌধুরী সুলতান মাহমুদ কালু বক্তব্য রাখেন।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: গোপালগঞ্জ কোটালীপাড়া
