রামেকে করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু
রাজশাহী থেকে | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২২, ১২:৪৫ এএম
এক্মেসডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে পাঁচজনের। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) হাসপাতালের দৈনিক করোনা প্রতিবেদন থেকে এ তথ্য মিলেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে পাঁচজনে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ছিলেন। বাকিদের মধ্যে রাজশাহীর তিনজন ও নাটোরের একজন উপসর্গে মারা যান। বর্তমানে মোট ৬৫ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ৩৯ জন ও সন্দেজনক রোগীর সংখ্যা ২৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ জন নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।
এদিকে, রাজশাহীর দুই ল্যাবে মোট ৬৪৮টি নমুনা পরীক্ষায় ২৪৮ জন শনাক্ত হন। এর মধ্যে রামেক হাসপাতালের ল্যাবে ১৮৬টি নমুনা পরীক্ষায় ৯২ জন শনাক্ত হন। অপরদিকে মেডিকেল কলেজ ল্যাবে মোট ৪৬২টি নমুনা পরীক্ষায় ১৫৬ জন শনাক্ত হন।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ
