চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১ হাজার ৪৫৫ জনের
চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২২, ০২:২৮ এএম
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৫৫ জনের। শনাক্তের হার ৩৪.১৩ শতাংশ। বুধবার (২৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৪টি ল্যাবে ৪ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬০ জনই চট্টগ্রামের। বাকি ৩৯৫ জনের মধ্য লোহাগাড়ার ১৪, সাতকানিয়ার ২৩, বাঁশখালীর ২৯, আনোয়ারার ৫৮, চন্দনাইশের ৩, পটিয়ার ১৩, বোয়ালখালীর ২৫, কর্ণফুলীর ১, রাঙ্গুনিয়ার ৩৫, রাউজানের ৬৪, হাটহাজারীর ৮৮, ফটিকছড়ির ১৭, মিরসরাইয়ের ১৭, সীতাকুণ্ডের ৫ ও সন্দ্বীপ উপজেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯১৫ জনের। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৩ হাজার ৮৪০ জন, বাকিরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৩৪৮ জনের। এর মধ্যে ৭২৯ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৯ জনের।
এনএফ৭১/এনজেএ/২০২২
