লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২২, ০১:৫৭ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লক্ষ্মীপুরে ৫ হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল হতে মধ্যরাত পর্যন্ত পৌরসভার মজুপুর, সমসেরাবাদ, মোবারক কল্যাণী, বাস টার্মিনাল, স্টেডিয়াম, হাসপাতাল, ফুটপাত, সবজি বাজার এলাকায় এই কম্বল বিতরণ করেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া।
এসময় করোনা রোধে সকলকে মাস্ক পরিধানসহ সরকারি বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়। পৌর মেয়র বলেন, পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায় মানুষগুলো শীতের তীব্রতায় ভুগছেন। তাদের শীত নিবারণে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। দেশব্যাপী অসহায় মানুষের ভরসা শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে হাঁটছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপন ও আবুল কালাম প্রমুখ।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: লক্ষ্মীপুর
