মমেকে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২ জনের

ময়মনসিংহ থেকে | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২২, ০১:৩৫ এএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের। এছাড়াও একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২১ জনের।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে নতুন করে আরও ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ১ জনসহ চিকিৎসাধীন আছেন মোট ৪৯ জন রোগী। এর মধ্যে ৯ জন করোনা পজেটিভ।

এনএফ৭১/এনজেএ/২০২২





Top