হবিগঞ্জে বৈদ্যুতিক খুঁটি থেকে ২ জনের লাশ উদ্ধার
হবিগঞ্জ থেকে | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ০১:৫০ এএম
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক খুঁটি থেকে উদ্ধার করা হয়েছে দুই ব্যক্তির ঝুলন্ত লাশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শিবপাশা বাজারে ঘটে এ ঘটনা। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালে এক ব্যক্তি উপজেলার শিবপাশা বাজারে হাঁটাহাঁটির সময় বৈদ্যুতিক খুঁটির তারে দুই ব্যক্তির লাশ ঝুলতে দেখেন। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেআজমিরীগঞ্জ থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, নিহত ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
প্রাথমকিভাবে মনে হচ্ছে, বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমা চুরির জন্য ওই দুজন খুঁটিতে উঠেছিল। কিন্তু বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: হবিগঞ্জ
