লঞ্চের ধাক্কায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবি

নারায়ণগঞ্জ থেকে | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২, ০১:২৫ এএম

লঞ্চের ধাক্কায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবি

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে গেছে যাত্রীবাহী একটি ট্রলার। এতে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ‌্য নিশ্চিত করে জানান, সকালে ধর্মগঞ্জ গুদারাঘাট থেকে পারাপার করছিলো একটি ট্রলার যাত্রী। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি যাত্রীবাহী লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ডুবে যায় ট্রলারটি।

এসময় ট্রলারের কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও প্রাথমিকভাবে জানা গেছে, নিখোঁজ রয়েছেন ১০ জন। তাদের উদ্ধারে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস অভিযান চালাচ্ছে।

এনএফ৭১/এনজেএ/২০২২





Top