কোটালীপাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২২, ০২:১০ এএম
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দলীয় কার্যালয়ে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আায়নাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা।
আরো ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামির, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: কোটালীপাড়া গোপালগঞ্জ
